৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সড়কে যুবকের মাথা থেঁতলানো মরদেহ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় সড়কে পড়ে থাকা মাথা থেঁতলানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

নিহত যুবকের নাম শাহিনুর রহমান (২৬)। তিনি বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমানের শ্বশুড়বাড়ি কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলাপাড়া গ্রামে। তিনি আজ ভোর ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে তার শ্বশুড়বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে তার মরদেহ পাওয়া যায়। তার মাথা থেঁতলানো ছিল। শরীরেও ক্ষত ছিল। পাশে পড়ে থাকা মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত ছিল। পরে খবর পেয়ে পুলিশ এবং ওই যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে যান।

আরও পড়ুনঃ   নাতনিকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দাদির

কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, কালাই-মোকামতলা সড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা থেঁতলানো ছিল। মনে হচ্ছে কোনো ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে সেখানে গিয়ে বা স্থানীয়ভাবে ওই যানবাহনের বিষয়ে জানা যায়নি। তার মরদেহ পরিবার নিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST