৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মহাকাশ থেকে যেভাবে ভোট দেন মার্কিন নভোচারীরা

অনলাইন ডেস্ক : পৃথিবী থেকে শত হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী। তারা কী মহাকাশ থেকে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে পারেন?

উত্তর হলো হ্যাঁ। তারা চাইলেই ভোট দিতে পারেন। সেই ব্যবস্থা করে দেয় নাসা।

মহাকাশ বিষয়ক সংস্থাটি তাদের সর্বশেষ একটি পডকাস্টে জানিয়েছিল নভোচারীদের ভোট দেওয়ার পদ্ধতিটি। তারা বলেছিল নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন।

আরও পড়ুনঃ   ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভিক্ষা করছে আমিরাতের ভিক্ষুকরা

নাসার গ্রাউন্ড স্টাফ মার্তা দুরহাম এবং কারেন অ্যাডকিনস পডকাস্টে বলেছিলেন, মহাকাশ থেকে ভোট দেওয়ার বিষয়টি একেবারে সোজাসাপ্টা।

প্রথমে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তারা দুজন ওই নভোচারী যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করবেন। এরপর সেগুলো মহাকাশে পাঠাবেন।

আরও পড়ুনঃ   পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পরের ধাপ হলো নভোচারী ব্যালটটি পূরণ করবেন, এতে স্বাক্ষর করবেন এবং স্ক্যান করবেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠাবেন।

খুব গোপনে যেন ভোট দিতে পারেন সেজন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ক্রুদের কোয়ার্টারে ভোটকেন্দ্রও তৈরি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST