৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রসাদ খেয়ে হাসপাতালে অভিনেত্রী অঙ্গনা

অনলাইন ডেস্ক : কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থবোধ করেন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা লাজবন্তী রায়।

এদিকে অঙ্গনা জানান, কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই তার রক্তচাপ একটু কমই থাকে। কিন্তু এদিন তার শরীর বেশ দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়।

আরও পড়ুনঃ   ‘ছোট বোন’ পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস

অভিনেত্রীর কথায়, ‘প্রসাদ খাওয়ার ফলে যে এত মারাত্মক পরিস্থিতি হতে পারে, তেমন ধারণা ছিল না। ডাক্তার বলেছেন, এটা ভীষণই কমন একটা ব্যাপার। আমার পাশের বেডে যিনি রয়েছেন, তিনিও প্রসাদে বিষক্রিয়ার জেরেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছি। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাব।’

আরও পড়ুনঃ   সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

চিকিৎসকের পরামর্শ মতো বেশ কয়েকটি পরীক্ষা-নিরিক্ষাও আপাতত করাতে হবে অঙ্গনাকে। সেগুলো ইতোমধ্যেই শুরু হয়েছে।

মাসখানেক আগেও ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে পার্বতীর চরিত্র থেকে সরে এসেছিলেন তিনি এই অসুস্থতার জেরেই। সুস্থ হয়েই খুব শিগগিরিই ফ্লোরে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন অঙ্গনা রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST