৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমিরাতে কাল বাংলাদেশের সিরিজ শুরু, এখনও দেশে নাসুম-রানা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতে নতুন মিশনে বাংলাদেশ দল। যেখানে আফগানিস্তানের বিপক্ষে তারা দুই ফরম্যাটের সিরিজ খেলবে। প্রথমে ওয়ানডে সিরিজ থাকায় কেবল ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। তবে নাজমুল হোসেন শান্তর দল এখনও পরিপূর্ণ নয়, ম্যাচের আগেরদিনও দলে যুক্ত হতে পারেননি দুই ক্রিকেটার।

আগামীকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে, তবে পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের আমিরাত যাত্রা এখনও স্থবির রয়েছে। মূলত ভিসা জটিলতার কারণে তারা আমিরাতের বিমান ধরতে পারেননি। এমনকি রানা-নাসমুদের ভিসা কার্যক্রম কখন সম্পন্ন হবে সেটা জানা যায়নি বিসিবি পক্ষ থেকে। জানা গেছে, আজই সেই কার্যক্রম শেষে উড়াল দেবেন তারা।

আরও পড়ুনঃ   মোহনপুর আ.লীগ নেতৃবৃন্দের সাথে এমপি আসাদের মতবিনিময়

আফগানদের চাওয়াতেই নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের মাটিতে হবে এই সিরিজের ম্যাচগুলো। যার জন্য গতকাল সন্ধ্যায় শেষভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফও পৌঁছে গেছেন আরব আমিরাতে।

আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। আজ রাতে নাসুম-রানার বিমানে চড়লেও সিরিজের প্রথম ম্যাচে তাদের খেলা অনেকটাই অনিশ্চিত। সাধারণত ভ্রমণক্লান্তির জন্য চাইলেও তাদের প্রথম ম্যাচে নিতে চাইবে না টাইগার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ   ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১০

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১২

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১৫

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৬

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৭

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৮

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST