৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে,ধর্ষক আটক

নাটোর প্রতিনিধি : বাঁ হাতে স্যালাইন লাগানো কন্যা শিশুটি অচেতন হয়ে আছে। ঘুম থেকে জাগা পেলেই মাকে ঝাপটে ধরছে। মাঝে মাঝে ভয়ে জড়োসড়ো হয়ে পড়ছে। ছয় বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি। অসহ্য যন্ত্রণায় বেডে শুয়ে কাতরাচ্ছে। এ দৃশ্যের দেখা মেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সাথি বলেন, অসুস্থ অবস্থায় শিশুটিকে শনিবার (২ নভেম্বর) দুপুরে হাসপাতালে ভর্তি হয়। ধর্ষণের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ৮৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মুরগি ও খাদ্য বিতরণ

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের একটি মহল্লায় গত শনিবার দুপুরে। ওই দিন দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী গফুর মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। রাতেই অভিযুক্ত গফুর মোল্লাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার অভিযুক্ত গফুর মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছোট্ট একটা শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন কোনো মানুষ করতে পারে! নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১২

শিশুটির বাবা বলেন, ধর্ষণকারী গফুর মোল্লা এলাকার প্রভাবশালী ব্যক্তি। মামলা না করার জন্য আর্থিক প্রলোভন দেখিয়েছেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন। কিন্তু ঘটনার শিকার শিশুটির কারণে ভয়ে পিছিয়ে যাননি। ন্যায়বিচার পেতে শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।

গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরেই নারী পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। নারী চিকিৎসকের সহায়তায় শিশুটির শরীর পরীক্ষা করা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST