৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পবিত্র ভেবে মন্দিরের এসির পানি পানের হিড়িক ভারতে

অনলাইন ডেস্ক : ভারতের একটি মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া পানি পানের জন্য ভক্তদের লাইন লেগে গেছে। ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে ভক্তরা ওই পানি পান করছেন।

তবে আদতে সেটি এসি থেকে বের হওয়া পানি। আর ভক্তদের এই পানি পানের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেওয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। অন্যরা আবার ‘পবিত্র এই পানির’ কয়েক ফোঁটা পেতে তাদের হাতের তালুকেই কাপের মতো ব্যবহার করছেন।

আরও পড়ুনঃ   যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানের কাছে পাঠিয়েছে বার্তা

জাগরণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরের দেওয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।

উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে— তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু মন্দির-যাত্রীকে ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেই ভিডিওটি ২৮ লাখ বার দেখা হয়েছে। অনেকেই এই বিষয়ে ভক্তদের সরল মন সম্পর্কে মন্তব্য করেছেন, অন্যরা আবার এই ভক্তদের বৈজ্ঞানিক জ্ঞানবোধের অভাবের জন্য আক্ষেপ করেছেন।

আরও পড়ুনঃ   ড. মুহম্মদ ইউনূসকে চিঠি শেহবাজের

এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বৈজ্ঞানিক জ্ঞানবোধহীন মন হলো মিথ, কুসংস্কার, ঘৃণা, বিভাজনের জন্মস্থান। এটি গণতন্ত্রের জন্য হুমকি এবং পশুর মতো মানসিকতা তৈরি করে। (এখানে যারা আসছেন এবং পানি পান করছেন, তাদের মধ্যে) কেন কেউ এক সেকেন্ডের জন্যও থামছেন না এবং এখানে আসলে ঠিক কী ঘটছে তা নিয়ে কিছুই ভাবছেন না? পশুর মতো মানসিকতা।”

এদিকে এই ভিডিওটি নজরে আসার পর এ বিষয়ে সতর্কতাও উচ্চারণ করেছেন একজন লিভার চিকিৎসক। তিনি তার অনুসারীদের এসি থেকে বের হওয়া পানি পান না করতে আহ্বান জানিয়েছে।

তিনি লিখেছেন, “কুলিং এবং এয়ার কন্ডিশনার সিস্টেমগুলো ছত্রাকসহ অনেক ধরণের সংক্রমণের প্রজনন ক্ষেত্র, তাদের মধ্যে কিছু আবার সত্যিই জঘন্য।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST