৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাঞ্চনের বাবা হওয়ার খবরে যা বললেন তার প্রাক্তন স্ত্রী

অনলাইন ডেস্ক : ৫৪ বছর বয়সে ফের সন্তানের বাবা হয়েছেন টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। শনিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ।

বিয়ের মাত্র ৮ মাসের মাথায় বাবা-মা হলেন এই দম্পতি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে কৃষভি। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি। যার অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন দু’জন।

এর আগেও সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে তার। নাম ওশ, বর্তমান বয়স ১০ বছর।

আরও পড়ুনঃ   আবারও খোলামেলা শাড়িতে রুনা খান

চলতি বছরের ১০ জানুয়ারি স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন কাঞ্চন। আর ঠিক এক মাস পরেই ১৪ ই ফেব্রুয়ারি আইনি কাগজে সই করে বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২রা মার্চ সাত পাক ঘোরেন এই জুটি। অর্থাৎ আইনি বিয়ের আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী।

প্রাক্তন স্বামীর বাবা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে সদ্যোজাতের প্রতি বুকভরা ভালোবাসা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম। একটা চিত্রনাট্য পড়ছিলাম। কাঞ্চনের কন্যা সন্তান হয়েছে। এটা খুবই আনন্দের খবর। যে কোনও মানুষ, যে কোনও মা এই খবর পেলে এটাই বলবে- মা আর সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিও তাই-ই বলতে চাই, ওরা যেন ভালো থাকে।’

আরও পড়ুনঃ   হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক বিস্তর। অভিনেতার চেয়ে ২৭ বছরের ছোট তার তৃতীয় স্ত্রী। কাঞ্চনের বর্তমান বয়স ৫৪ বছর। অন্যদিকে শ্রীময়ীর ২৭। তবুও বয়সের বাঁধা হয়নি তাদের সম্পর্কে। বর্তমানে সুখেই রয়েছে এই দম্পতি।

এদিকে বাবা হওয়ার পরে উচ্ছ্বাসের শেষ নেই কাঞ্চনের। অভিনেতা বলেন, ‘আমি ছিলাম ওটিতে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে….।আমার বাড়িতে কালীপুজা হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওদের জন্য প্রার্থনা করুন। যেন মা-মেয়ে ভালো থাকে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST