৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর এই শেষ মুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

আরও পড়ুনঃ   সুদানে ভয়াবহ সংঘাতে নিহত অন্তত ৬৫

রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।

আরও পড়ুনঃ   ত্রিপুরাসহ উত্তরপশ্চিম ভারতে ভারী বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট

দ্য রেজিস্টার পত্রিকা বলছে, নারীদের, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে ৮ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছিলেন।

অবশ্য নভেম্বর মাসের প্রথম দুইদিনে পরিচালিত অন্য একটি জরিপে পাওয়া গেছে উল্টো চিত্র। এমারসন কলেজ পোলিং/রিয়েলক্লিয়ারডিফেন্স’র পরিচালিত একটি জরিপে কমালার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST