২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোর জেলা সমিতি রুয়েট এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি : নাটোর জেলা সমিতি রুয়েট এর পক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য রুয়েটের গেস্ট হাউজে তাঁকে এ সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আতিকা হোসেন আঁখি, নাটোর জেলা সমিতি, রুয়েটের উপদেষ্টা ও বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং এলজিইডি’র প্রকৌশলী মোঃ মোবারক হোসেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর পদ্মা পাড়ে ‘গ্যাসের’ অর্ধশত বুদ্‌বুদ, আগুন জ্বেলে দেখছে লোকজন

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থী ও সমিতির সহ-সভাপতি (এডমিন) মোঃ আতিকুর রহমান।

আরও পড়ুনঃ   বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক পলাশ গ্রেফতার

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি, রুয়েটের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক এবং তাঁর বাসা নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত ভুলবাড়িয়া গ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST