১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি : বিগত দেড় দশকে চেপে থাকা স্বৈরশাসন কালে মেডিকেল টেকনোলজিস্টদের মাতৃ সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্বাচনের ব্যবস্থা না হওয়ায় বাস্তবে নেতৃত্বহীন ছিল। ছাত্র জনতার বহু ত্যাগের ফলে বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অভূতপূর্ব ও অভাবনীয় বিজয়ে সারা দেশের মতো মেডিকেল টেকনোলজিস্টগণ আশায় উদ্দীপ্ত হয়েছিল। মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরনে মৌলিক দাবি সমূহ বাস্তবায়ন করার লক্ষ্যে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবর ১৭ দফা দাবি সরাসরি বৈঠকের মাধ্যমে উপস্থাপন করে। পরবর্তীতে দাবীসমূহ বাস্তবায়নের অংশ হিসেবে ছাত্র আন্দোলন গড়ে ওঠে।তাদের বৈষম্যের ফলে পুঞ্জিভূত ক্ষোভ নিরসন করে দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিক কর্মসুচি ঘোষনা করে। ইতিমধ্যে সার্বজনীন বিএমটিএ গঠনের আলোচনা এগিয়ে যায়। এ লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ও এম ট্যাব এর মধ্যে কয়েকদফা আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু এম ট্যাবের একঘেয়েমির ফলে সার্বজনীন বিএমটিএ এর অন্তর্বর্তিকালীন কমিটি গঠন প্রক্রিয়া ভেস্তে যায়।ফলে এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ জাতীয় দায়িত্ব পালনের লক্ষ্যে অন্যান্য সংগঠনের সমন্বয়ে অদ্য ৩১/১০/২৪ ইং তারিখে সাধারণ সভার মাধ্যমে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি পরিষদ নামে কেন্দ্রীয় কমিটি গঠন করে। সর্বজনিন নির্বাচিত কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই বৈষম্যবিরোধী কমিটি জাতীয় দাবী বাস্তবায়নে ও ছাত্র আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত থাকবে। উক্ত কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে  আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি  সোহেল রানা,  হেদায়েত হোসেন, জহিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি শামসুজ্জামান,  শরিফুল ইসলাম, শেখ জাহাঙ্গীর আলম,  হাফিজুর রহমান, মহাসচিব রিপন শিকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব  সোহেল হাওলাদার, যুগ্ম মহাসচিব  আবু বকর সিদ্দিক প্রমুখদের সমন্বয়ে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১০

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১১

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১২

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৩

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৭

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৯

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

২০

Design & Developed by: BD IT HOST