৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার। অদ্য বৃহস্পতিবার বিকেলে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধের ধরণ, বিগত ০১ বছরে বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন ধরণের সাইবার ক্রাইমের পরিসংখ্যান, সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি এবং ভুক্তভোগীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রতিবছর অক্টোবর মাসব্যাপি পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মকান্ড বিষয়ে অবহিত করা হয়। এবছরের সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হলো- ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’।

আরও পড়ুনঃ   বিপিজেএ রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন ও জমা

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী। সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) এর রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌ. জুনায়েদ আহমেদ। সহ রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মোঃ আব্দুল মুনেম।

আরও পড়ুনঃ   মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: জেলা প্রশাসক রাজশাহী

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সবাই সচেতন হলেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে সাইবার বুলিং, ফিশিং, অনলাইন কেনাকাটায় প্রতারণা, অর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ চুরি, হ্যাকিং, তথ্য চুরি প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তি পরিসর থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সাথে প্রতিবছর অক্টোবরে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনে যুক্ত হবার আহবান জানানো হয়।

সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সিরিজের এক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST