৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অভিনেতা নয়, এবার নেতার ছেলের প্রেমে সাইফ কন্যা!

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক নেই বলিউড হিরো সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। বয়সে ছোট থেকেই কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাবার সামনে বসেই অবাধে তা বলে যেতে পারেন।

২০১৮ সালে ‘কেদারনাথ’ন ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাইফ কন্যা। তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, একইসঙ্গে ঘটছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।

নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন যে, অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এরপর তার সঙ্গে ছবি করা থেকে শুরু করে প্রেম, সবটাই হয়েছে। যদিও শেষে গিয়ে টেকেনি তাদের সম্পর্ক। এরপর শোনা যায়, আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন সারা। এবার নব্য নায়িকাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন চর্চা।

আরও পড়ুনঃ   আইনি বিপাকে উর্বশী-মিমি

জানা গেছে, এবার কোনো অভিনেতা নয়, নেতার ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন সারা! সম্প্রতি তার কেদারনাথ দর্শনের ছবি নাকি সেই প্রমাণই দিচ্ছে। শুরু হয়েছে চর্চা।

প্রতি বছরই কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কাপুরের সঙ্গেও গিয়েছেন। এবার সারার কেদারনাথ যাত্রার সঙ্গী ছিলেন সেই নেতার ছেলে-এমনটিই চর্চা।

সম্প্রতি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। কিন্তু কার সঙ্গে গেছেন, তার আভাস দেননি। যদিও সামাজিক মাধ্যমে এখন অনেক কিছুই আড়াল করা কঠিন। তাতে একরকম ধরাই পড়েছেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চা সারা-অর্জুনের সম্পর্ক নিয়ে।

আরও পড়ুনঃ   কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হচ্ছে ১৩ এপ্রিল

অর্জুন প্রতাপ পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার ছেলে। পাঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

যদিও অর্জুন চলচ্চিত্র জগতের লোক। ভারতের অন্যতম নামী মডেলও। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত হিসেবেও কাজ করেছেন। বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তার ওঠাবসা।

তবে রাজনৈতিক অঙ্গনের লোকেদের সঙ্গে সারার প্রেম এই প্রথম নয়। এর আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অর্জুন-সারা কেউই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST