৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইউকে ও আইইএলটিএস এডুকেশন এক্সপো আয়োজন করল ব্র্যাক ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল

সংবাদ বিজ্ঞপ্তি : বুধবার, ৩০ অক্টোবর ২০২৪: ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় ‘ইউকে ও আইইএলটিএস শিক্ষা এক্সপো’ আয়োজন করে।

২০ ও ২১ অক্টোবর ২০২৪ ঢাকা ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এই এক্সপো’র মূল লক্ষ্য ছিল দেশের বাইরে উচ্চশিক্ষা, বিশেষ করে যুক্তরাজ্যে পড়াশোনা এবং আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আগ্রহী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়ক উৎস সরবরাহ করা।

শিক্ষার্থীরা এএইচ অ্যান্ড জেড, ওজিহা কনসালটেন্সি, মেনটরস, আইইসিসি, এবং বাংলায় আইইএলটিএস এর মত পাঁচটি বিশেষ স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সির সঙ্গে পরামর্শ করার সুযোগ পান।

আরও পড়ুনঃ   সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে: পলক

তিনটি বিশেষ ইন্টার‍্যাক্টিভ সেশনে প্রখ্যাত বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার উপর দিকনির্দেশনা প্রদান করেন। সেশনগুলোতে উপস্থিত ছিলেন মেনটরস-এর হেড অফ আইইএলটিএস আসির ইনতিসার সামি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একাডেমিক অ্যান্ড কর্পোরেট ইংলিশ সল্যুশন্স লিড সায়েদুল আবরার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ।

বিশেষজ্ঞরা আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং দক্ষতা নিয়ে আলোচনা করেন। প্রায় ২৬০ জন শিক্ষার্থী ও গ্রাহক এই অনুষ্ঠানে অংশ নেন, যা থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের আরও সহায়তা প্রদানের লক্ষ্যে, ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার ফি-তে আগামী জুন ২০২৫ পর্যন্ত ৫০% ছাড় প্রদান করছে।

আরও পড়ুনঃ   সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ব্র্যাক ব্যাংকের ‘আগামী’ সেবা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি প্রোডাক্ট, যেমন ‘আগামী সেভার্স অ্যাকাউন্ট,’ ‘ফিউচার স্টার স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট,’ ‘আগামী পার্সোনাল লোন,’ স্টুডেন্ট ফাইল সার্ভিসেস এবং ‘স্টাডি অ্যাব্রড ক্রেডিট কার্ড’ প্রদান করছে, যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST