৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ধসে পড়েছে একটি ১০ তলা হোটেল। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ধসে পড়া হোটেলটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ভিলা গেসেলে অবস্থিত হোটেলটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে ধসে পড়ে। যা রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার ফাইটার, প্যারামেডিক এবং পুলিশ কাজ করছে। তারা ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ   এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি কর্তৃপক্ষ

যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। হোটেল ধসে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনো স্পষ্ট নয়। তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কিনা সেটিও নিশ্চিত নয়।

যারা আটকা পড়েছেন তারা নির্মাণ শ্রমিক। সেখানে তারা কাজ করছিলেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।

আরও পড়ুনঃ   ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ১৯৮৬ সালে হোটেলটি চালু হয়েছিল। যার অর্থ এটি বেশ পুরোনো। আর এ কারণে হোটেলটির ভেতর সংস্কার কাজ চালানো হচ্ছিল।

কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST