২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক : সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন; সঙ্গে পরীমণি এও জানালেন, চার শিকার মধ্যে থেকেই নাকি বহু গালাগাল শিখেছিলেন তিনি।

সেই সাক্ষাৎকারে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেল জীবন থেকে কী শিখেছেন নায়িকা। উত্তরে পরীমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখান থেকে কি ভালো কিছু শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা (কয়েদিরা) সারাক্ষণ এ-ই করত। আর কি শিখব। দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে।’

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে

কিছু দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে পরীমণির ভাষ্য, ‘জেলে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। যেন পুরো একটা ভিন্ন জগৎ। সেখানে এমন অনেকে ছিলেন যারা ৪০ বারের বেশি জেলে গেছেন। মুখে কেউ কেউ ব্লেড নিয়ে ঘুরছে! গ্রুপিং, বিচিং হতো সেখানে। টাইমপাস করার জন্য সেখানে অনেকেই ইচ্ছা করে ঝগড়া করত।’

জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান পরীমণি। বলেন, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’

আরও পড়ুনঃ   জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র‍্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে আনলেন পরীমণি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST