২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

খেলার বাইরের ইস্যু নিয়ে উত্তাপ, যা বলছেন টাইগার হেড কোচ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সিরিজ চলবে আর কোনো ইস্যু থাকবে না এমনটা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে তুমুল আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। পরে দ্বিতীয় টেস্টের আগে অধিনায়কত্ব ছাড়া ইস্যুতে আলোচনায় উঠে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি যেন আদর্শ মনে হচ্ছে না এইডেন মার্করামেরও। দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রতিপক্ষ দলের পুরো পরিস্থিতিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দেখছিলেন ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ফিল সিমন্সও কথা বললেন এবার। বাইশগজের বাইরের ঘটনা ক্রিকেটারদের কিছুটা বিভ্রান্ত করে রাখে কি না এমন প্রশ্নের জবাবে জানালেন, ‘আমি জানি না যখন ব্যাপারগুলো দূরের হয়, তারা বিভ্রান্ত হয় কি না। কিন্তু যখন এগুলো আমাদের সঙ্গে থাকে, তখন আমরা হাতে যা আছে তা করার দিকেই নজর দিই। কীভাবে প্রস্তুতি নেবো ম্যাচের জন্য, দুই দিন কেমন অনুশীলন করবো এসবে।’

আরও পড়ুনঃ   জকসুর রোডম্যাপ ঘোষণা, ২৭ নভেম্বর নির্বাচন

আরও বলেন, ‘এরপর আজকে সকালে, টস জিতলে কী করবো; আমাদের কী করা দরকার। এজন্য আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি কী নিয়ন্ত্রণ করতে পারবো সেদিকে। যদি তারা বাইরের কোনো বিষয়ে বিভ্রান্ত হয়, আমি বলতো পারবো না।’

দিন দশেক আগে সিমন্স দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের। চলমান সিরিজে ভালো করতে না পারলেও সিমন্সের আশা ভালো করবে টাইগাররা, ‘আপনার আইডিয়া বাস্তবায়ন করা সহজ না, যখন আপনি কেবল আট-দশ দিন ধরে আছেন। কিন্তু আপনি যেটা বলতে পারবেন টেস্ট ক্রিকেটের ব্যাপারে ভাবনা ও কীভাবে এটা খেলতে হয়। কীভাবে আমরা মাঠে গিয়ে সবকিছু দিতে পারি, ব্যক্তিগতভাবে আমা মনে হয় আজকে আমরা সেটা করেছি।’

আরও পড়ুনঃ   পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

তিনি বলেন, ‘এখন আপনি কেবল এটাই করতে পারবেন। আমার দর্শনের মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি ঠিকঠাকভাবে। আমরা কঠোর অনুশীলন করি আর মাঠে সবকিছু দেই। আজকের দিনটা কঠিন ছিল কিন্তু কালকে আমরা ফিরে আসবো।’

উল্লেখ্য, মিরপুর টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর চট্টগ্রামেও প্রথম দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারী দক্ষিণ আফ্রিকা টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে দিন শেষ করেছে। এদিন নিজেদের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়া দুই ব্যাটার ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি। স্টাবস শতরানের পর থামলেও ২১১ বলে ১৪১ রানে অপরাজিত আছেন জর্জি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST