২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে পিচে বদল আনছে ভারত!

অনলাইন ডেস্ক : ইতিহাস গড়ে ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে নিউজিল্যান্ড। যা ৬৯ বছর পর ভারতের মাটিতে তাদের টেস্ট জয়। এমনকি এক যুগ পর কোনো রোহিত শর্মাদের তাদেরই মাটিতে সাদা পোশাকের সিরিজে হারাল। অথচ নিজেদের পছন্দের স্পিনবান্ধব উইকেট বানিয়েই বেঙ্গালুরু ও কানপুরে খেলতে নেমেছিল ভারত। কিন্তু সেই ফাঁদে তারা নিজেরাই আটকে যায়। এবার তাদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো, সে কারণে নাকি পিচে বদল আনা হচ্ছে!

আগামী শুক্রবার (১ নভেম্বর) থেকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। ইতোমধ্যে সিরিজ হেরে রোহিত-কোহলিদের সেই সমীকরণ এমনিতেই কঠিন হয়ে গেছে। শেষ টেস্ট ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে। এবার আর স্পিন কন্ডিশন নয়, সেখানে স্পোর্টিং পিচ বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ   নগরীর নিউ মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ড

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে— বেঙ্গালুরু টেস্টে হারের ধাক্কা কাটিয়ে উঠতে কৌশল খাটিয়ে পুনে টেস্টে স্লো টার্নার উইকেট তৈরি করা হয়েছিল। মনে করা হয়েছিল এই পিচে কিউই ব্যাটাররা স্পিন অস্ত্রেই কাবু হয়ে যাবে, তেমনটাই দেখা গিয়েছিল শুরুতে। তবে তাদের চেয়ে ভারতীয় ব্যাটাররাই নাস্তানাবুদ হয়েছেন মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলদের বোলিংয়ে। সে কারণে শেষ টেস্টের ভেন্যু মুম্বাইতে থাকছে স্পোর্টিং পিচ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়েছেন স্যান্টনার। বাঁ-হাতি এই স্পিনার প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নেন। বিরাট কোহিল থেকে শুরু করে শুভমান গিল, সরফরাজ খান ও রোহিত শর্মাদের কেউই তাকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে পারেননি। তাই বিড়ম্বনা এড়াতে আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ‍মুম্বাইয়ের কিউরেটররা। ফলে পরের ম্যাচে ফের তিন পেসারও দেখা যেতে পারে ভারতীয় দলে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

গত ম্যাচে হারের পর থেকে আলোচনা হচ্ছে– ভারতীয় দলে ভিভিএস লক্ষ্মণ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় কিংবা বীরেন্দর শেবাগদের মতো ভালো স্পিন মোকাবিলা করা দক্ষতাসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে। সেই সঙ্গে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কার রাহানের মতো ব্যাটাররাও দলে নেই বলে অনেকে আলোচনা-সমালোচনা করছেন। কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারও এবার স্পিন খেলার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে অনেকটা ফুল–টস ঘরানার বলে বোল্ড হয়েছেন পুনেতে।

সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, ম্যাচ শুরুর তিনদিন আগেই বিসিসিআইয়ের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিক এবং এলিট প্যানেলের পিচ কিউরেটর তাপস চট্টোপাধ্যায় দেখা করেছেন মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটর রমেশ মামুনকারের সঙ্গে। সূত্র জানিয়েছে, এই মূহূর্তে ওয়ানখেড়ের পিচে ঘাস রয়েছে। তাই মনে করা হচ্ছে তৃতীয় টেস্টে স্পোর্টিং উইকেটেরই ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST