২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মায়ের সামনে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মায়ের সামনে বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি ওই শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার নগরীর বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড়ে।

দুর্ঘটনার পর ছোট আরেক মেয়েকে নিয়ে শিশু মারিয়ার লাশের পাশে সড়কে বসেছিলেন তার মা। এসময় বিক্ষুব্ধ লোকজন ভদ্রা মোড়ে কয়েকটি বাস ও আন্তজেলা বাসের টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শিশু মারিয়া রাজশাহী নগরীর মেহেরচণ্ডি দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন নিহত মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের কাছে অন্য একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামে একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

আরও পড়ুনঃ   হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST