২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী সরকারি মহিলা কলেজে গণহত্যা দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় কলেজের শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর কলেজ প্রাঙ্গনে শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করা হয়। সকাল ১০:৫০ মিনিটে গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন

রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী এবং তাদের লেলিয়ে দেয়া সামরিক বাহিনি ২৫ মার্চ কালরাতে ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এবং সেদিন থেকেই শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির প্রতিরোধ যুদ্ধ।’
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে রাত ১১ মিনিট থেকে রাত ১১:০১ মিনিট পর্যন্ত শহিদদের স্মরণে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST