২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামীকে নিয়ে হানিমুনে না গিয়ে উমরাহ করেছেন সুজানা

অনলাইন ডেস্ক : দুবাইয়ে বিয়ে করেছেন দেশের এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট পারিবারিক আয়োজনে দেশটির একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি।

অভিনেত্রীর স্বামীর নাম সৈয়দ হক। সাত বছর আগে দু’জনের পরিচয়। বিষয়টি নিশ্চিত করে সুজানা বলেছেন, আমাদের জানাশোনা ছিল। তবে প্রেম ছিল না। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে।

সুজানা আরও বলেন, আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। যে কারণে বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।

এছাড়া ধর্মীয় রীতিনীতির কথা উল্লেখ করে সুজানা বলেন, ‘ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।’

আরও পড়ুনঃ   অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের

এদিকে বিয়ের পরপরই স্বামীকে নিয়ে উমরাহ পালন করেছেন সুজানা। এমনটাই নাকি পরিকল্পনা ছিল তার। অভিনেত্রীর কথায়, ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করব। বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন বাকিটা জীবন এভাবে পার করতে চাই।

প্রায় সাত বছর আগে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। মূলত ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে তিনি মিডিয়া ছাড়েন। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি সুজানা।

আরও পড়ুনঃ   নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর বিবাহবেচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১০

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১২

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৪

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৫

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৬

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৭

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৮

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৯

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST