২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের দাফন সম্পন্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “আমার জানা নেই যে আমার মা কোনদিনও আমাদেরকে মুখে গালি দিতেন অথবা আমাদেরকে প্রহার করেতেন, মারতেন। মানুষের জীবন এমনই। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমাদের সবাইকে যেতে হবে। কাজেই আমরা যেনো সেই প্রস্তুতি নিই। আমাদের যাওয়ার প্রস্তুতি খুবই দরকার।” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এর মায়ের শেষ জানাজার আগে বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কন্ঠে এ কথা বলেন। রোববার বিকাল ৪টায় নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরাস্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মা মরহুমা রোকেয়া বেগম-কে দাফন করা হয়।
জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম, জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর জেলা কমিটির সহকারী সেক্রেটারী অধ্যাপক মওলানা আব্দুল হাকিম সহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতা-কর্মী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জেলা কমিটির সহকারী সেক্রেটারী অধ্যাপক মওলানা আব্দুল হাকিম জানান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি বড়াইগ্রামের গর্বিত সন্তান মঞ্জুরুল ইসলামের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মঞ্জুরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্বব্যিালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST