২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নারী কৃষকদের সরকারি কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিত করার

স্টাফ রিপোর্টার : অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, নারী কৃষকেরা খাদ্যশস্য উৎপাদন ও জৈব কৃষি চর্চা করছেন। এর ফলে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হচ্ছে। পাশাপাশি এই গ্রামীণ নারী ও ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ভূমিকা রাখছেন। তাই কৃষি নীতিমালায় আলাদাভাবে নারী কৃষকদের পরিচয় নির্ধারনের মাধ্যমে স্বীকৃতি প্রদান, সরকারি সেবা সমূহে নারীর অন্তর্ভুক্তি ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল স্তরের নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   ট্রেনের সময়সূচি আজও স্বাভাবিক হয়নি

রোববার (২৭ অক্টোবর) সকালে এনজিও ফোরামের সভাকক্ষে এএলারডি এবং রুলফাও রাজশাহীর যৌথ আয়োজিত ‘সরকারি কৃষি সেবা ও ব্যাংক কৃষিঋণ প্রাপ্তিতে গ্ৰামের নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং বিদ্যমান চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসময় কথা বলেছেন তিনি।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রুরাল আন্ডারপ্রিভিলেজড ল্যান্ডলেস ফার্মার অর্গানাইজেশন (রুলফাও) রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন।

কর্মশালার সার্বিক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলারডি) রাজশাহীর কর্মসূচি কর্মকর্তা মুবিনুর রহমান।

এসময় এএলারডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মোহাব্বত আলী বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শারমিন, রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন।
আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. মোবারা সিদ্দিকা, বিএলআরআই রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুকুমার রায়, উন্নয়ন সংগঠক ও নারী উদ্যোক্তা ড. ফরিদা পারভীন কেয়া।

আরও পড়ুনঃ   এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন

জনসমবায় দলের সদস্য ও নারী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- তানোরের মোহর গণপ্রচেষ্টা দলের দুলারী মুর্মু, কৃষ্ণপুর কর্মকার গণপ্রচেষ্টা দলের কালীদাস কর্মকার, চাটমোহরের শাপলা জনসমবায় নারী দল শরিফা আক্তার নিপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST