২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে খুশিতে ভাষা হারিয়েছেন কিউই অধিনায়ক

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ বিশ্বরেকর্ডটি লম্বা করেই চলছিল ভারত। অবশেষে তাদের সেই যাত্রা থেমেছে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে স্পিননির্ভর পিচের ফাঁদে নিজেরাই আটকে গেছে স্বাগতিকরা।

কিউইদের বিপক্ষে তাদের জিততে হতো ৩৫৯ রানের লক্ষ্য পেরিয়ে ইতিহাস গড়ে। তবে রোহিত শর্মার ভারত ১১৩ রানে হেরে ঘরের মাঠে সিরিজ খোয়াল এক যুগ পর।

২০১২ সালের পর প্রথম কোনো দল হিসেবে কিউইরা ভারতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল। এর আগে ভারতের মাটিতে শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। এরপর ২০১৩ সাল থেকে নিজের ঘরে মোট ৫৪ টেস্ট খেলেছে ভারত। যেখানে ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। ৭৮ শতাংশ সাফল্য পাওয়া রোহিত-কোহলিরা ওই সময়ে ৪২টি জয়, ৫ হার ও ৭টি টেস্ট ড্র করেছে।

আরও পড়ুনঃ   ইউএনওর বদলীতে মান্দা বাসীর চোখে জল

ভারতের বিপক্ষে এমন জয়ের পর আনন্দে ভাষা হারিয়েছেন টম লাথাম। ম্যাচ শেষে কিউই অধিনায়ক বলেন, ‘আমি অনেকটা… বলতে পারেন, ভাষা হারিয়ে ফেলেছি। অবশ্যই দলের জন্য দারুণ গৌরবময় মুহূর্ত এটি। শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ার পর এখানে এসে যে ঘরানার ক্রিকেট আমরা খেলেছি, তা দারুণ। দুই ম্যাচেই সিরিজ জিতে আমরা খুব গর্বিত।’

আরও পড়ুনঃ   বিশ্বমঞ্চে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর সাফল্য অর্জন

‘নিউ জিল্যান্ডের অনেক দল এখানে এসেছে যুগে যুগে। এখানে সিরিজ জিততে পারা প্রথম দল হতে পারাটা স্পেশাল এক অর্জন এবং এই দল নিয়ে আমি গর্বিত।’-যোগ করেন তিনি।

ভারতকে উল্টো চাপে রেখে নিজেদের সেরাটা দেওয়ার কৌশল জানিয়েছেন লাথাম, ‘আমরা এখানে এসে চেয়েছি পাল্টা জবাব দিতে। ব্যাটিং ও বোলিংয়ে আমরা চেয়েছি ভারতকে চাপে রাখতে। নিশ্চিতভাবেই আমরা তা পেরেছি। বিশেষ করে, ব্যাট হাতে আমরা এই সিরিজে যেভাবে খেলেছি, তা গুরুত্বপূর্ণ। এমন উইকেটে খেলা হয়েছে, যেখানে সময় কাটানো বড় ব্যাপার ছিল না, রান করাটা ছিল গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST