২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইনে প্রাণহানি বেড়ে ১০০

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে আরও অন্তত তিন ডজন মানুষ। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা ট্রামির আঘাতে হতাহতের এই সংখ্যা জানিয়েছেন।

নিখোঁজদের সন্ধানে ফিলিপাইনের উদ্ধারকারীরা উপকূলীয় এলাকার বিভিন্ন হ্রদ ও বিচ্ছিন্ন গ্রামে গ্রামে অভিযান পরিচালনা করছেন। চলতি বছরে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে যত ঝড় আঘাত হেনেছে, তার মধ্যে ট্রামিই সবচেয়ে প্রাণঘাতী। গত বৃহস্পতিবার ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসে ট্রামি।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, ট্রামির আঘাত থেকে বাঁচতে প্রায় ৫ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জন নিখোঁজ রয়েছেন।

ট্রামির আঘাতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া দেশটির বিকোল অঞ্চলে পুলিশ অন্তত ৩৮ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে; যাদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   গাজায় বিয়ের আসরে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী, নিহত ৬

বিকোলের আঞ্চলিক পুলিশ পরিচালক আন্দ্রে দিজোন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা এখনও প্রচুর টেলিফোন কল পাচ্ছি এবং আমরা যত মানুষকে সম্ভব বাঁচানোর চেষ্টা করছি। আশা করছি, আর কারও মৃত্যু ঘটবে না।

তিনি বলেন, কামারাইনস সুর প্রদেশের অনেক বাসিন্দা এখনও তাদের বাড়িঘরের ছাদে এবং ভবনে আটকা রয়েছেন। ম্যানিলার দক্ষিণাঞ্চলের বাতানগাস প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে বলে প্রাদেশিক পুলিশ প্রধান জেসিন্তো মালিনাও এএফপিকে জানিয়েছেন।

পুলিশ বলেছে, ক্যাভিটে প্রদেশে পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে দু’জনের প্রাণহানি ঘটেছে। ফিলিপাইনের পুলিশ ও জাতীয় দুর্যোগ সংস্থার সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য প্রদেশ থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে দেশটিতে ক্রান্তীয় ঝড় ট্রামির আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে।

আরও পড়ুনঃ   ডলারের বিপরীতে রুপির মান আরো কমল

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এডগার পোসাদাস এএফপিকে বলেছেন, উদ্ধারকারীরা এখনও অনেক বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে পারছেন না। যে কারণে আগামী দিনগুলোতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে সৃষ্ট বন্যায় প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যায় উত্তর ফিলিপাইনের শত শত গ্রাম তলিয়ে গেছে।

দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপ দেশটিতে কিংবা এর আশপাশে প্রত্যেক বছর অন্তত ২০টি বড় ধরনের ঝড় ও টাইফুন আঘাত হানে। প্রাকৃতিক এসব দুর্যোগে হাজার মানুষের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ঝড়ের তাণ্ডবে প্রাণহানি ঘটে অনেকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST