২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ বিশ্বরেকর্ডটি লম্বা করেই চলছিল ভারত। অবশেষে তাদের সেই যাত্রা থেমেছে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে স্পিননির্ভর পিচের ফাঁদে নিজেরাই আটকে গেছে স্বাগতিকরা। কিউইদের বিপক্ষে তাদের জিততে হতো ৩৫৯ রানের লক্ষ্য পেরিয়ে ইতিহাস গড়ে। তবে রোহিত শর্মার ভারত ১১৩ রানে হেরে ঘরের মাঠে সিরিজ খোয়াল এক যুগ পর।

২০১২ সালের পর প্রথম কোনো দল হিসেবে কিউইরা ভারতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল। এর আগে ভারতের মাটিতে শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। এরপর ২০১৩ সাল থেকে নিজের ঘরে মোট ৫৪ টেস্ট খেলেছে ভারত। যেখানে ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। ৭৮ শতাংশ সাফল্য পাওয়া রোহিত-কোহলিরা ওই সময়ে ৪২টি জয়, ৫ হার ও ৭টি টেস্ট ড্র করেছে।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ১৯৬৯ সালে অকল্যান্ডে ওই টেস্ট জিতেছিল। সে হিসেবেও ভারতকে এদিন রেকর্ড গড়ে জিততে হতো। আজ (শনিবার) তৃতীয় দিনের প্রথম সেশনে অলআউট হওয়ার আগে টম ল্যাথামের নিউজিল্যান্ড ২৫৫ রান করে। প্রথম ইনিংসে পাওয়া ১০৩ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়ায় ৩৫৮। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন অধিনায়ক ল্যাথাম। এ ছাড়া গ্লেন ফিলিপস ৪৮ ও টম ব্লান্ডেল ৪১ রান করেছেন।

আরও পড়ুনঃ   রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আগের ইনিংসের ৭ উইকেট মিলিয়ে সেটি ১১–তে দাঁড়াল। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩ এবং রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট শিকার করেছেন।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা যেমন দরকার ছিল, তেমনই করেছিলেন যশস্বী জয়সওয়াল। যদিও অধিনায়ক রোহিত শর্মা (৮) আউট হয়ে যান দলীয় ৩৪ রানে। এরপর বড় জুটি গড়তে না পারার মাশুল গুনেছে ভারত। দ্বিতীয় উইকেটে জয়সওয়াল ও শুভমান গিল ৬২ রানের জুটি গড়েন। গিলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ৭৭ রানের সুন্দর এক ইনিংস খেলে জয়সওয়াল আউট হওয়ার পরই ভারতের স্বপ্ন ফিকে হতে থাকে। ৬৫ বলে ৯ চার ও ৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার।

ভারতের ভরসা হতে পারতেন মিডল অর্ডারে বিশ্বস্ত ব্যাটার রিষভ পান্ত। কিন্তু তিনি আউট হয়ে যান দুভার্গ্যের রানআউটের ফাঁদে পড়ে। কোহলি-পান্ত ফিল্ডারের হাতে বল রেখে প্রান্ত বদল করতে গিয়ে কপাল পুড়েছেন। রানের খাতা খোলার আগেই আউট এই উইকেটরক্ষক ব্যাটার। অধারাবাহিক কোহলিও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৭ রান করে তিনি স্যান্টনারের বলে এলবিডব্লু হয়েছেন। টপ অর্ডারের চারটি ‍উইকেটই গেছে বাঁ-হাতি এই স্পিনারের দখলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মদ পানে ৪ জনের মৃত্যু

সরফরাজ খান (৯) ও ওয়াশিংটন সুন্দরও (২১) আউট হয়েছেন পরপর। ১৬৭ রানে ভারতের ৬ উইকেট পতন নিশ্চিতভাবেই হারের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপর সেই ক্ষণ কেবল দীর্ঘ করেছেন রবীন্দ্র জাদেজা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি ৪২ রান করেন। যা কেবলই হারের ব্যবধান কমিয়েছে ভারতের। তারা অলআউট হয় ২৪৫ রানে।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন স্যান্টনার। আগের ইনিংসে তিনি নেন ৭ উইকেট। টেস্টের দুটি ইনিংসেই ফাইফার নেওয়া কিউই বোলারদের মধ্যে তিনি দ্বিতীয়। তার আগে দুইবার এই কীর্তি গড়েন ড্যানিয়েল ভেট্টোরি। এ ছাড়া ভারতের দ্বিতীয় ইনিংসে এজাজ প্যাটেল ২ এবং গ্লেন ফিলিপস এক উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST