২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও সরব হচ্ছেন ভাবনা

অনলাইন ডেস্ক : জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সচারচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীবর ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি।

তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ   হিনাকে নিয়ে বিরূপ মন্তব্য : প্রাণনাশের হুমকি রোজলিনকে

সবশেষ সোমবার রাতেও কালো পোশাকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। কোনো একটি রেস্টুরেন্টে বসেই ছবিগুলো তুলেছেন তিনি। সেই ছবিগুলো দেখে ভক্তরাও প্রশংসা করেছেন।

এছাড়া নিজের বিভিন্ন চিত্রকর্মের ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, আঁকাআকিতে সময় দিচ্ছেন তিনি।

এদিকে ‘আলতাবানু জোছনা দেখেনি’ শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মাসখানেক আগেই এসেছে সেই ঘোষণা।

এই সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনও ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্যে মুখিয়ে আছি।’

আরও পড়ুনঃ   সিরিজ হয়ে গেল সিনেমা, বদলে গেল পরিচালক

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন তিনি। গেল বইমেলায় মুক্তি পেয়েছে অভিনেত্রীর প্রথম বই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST