২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৪-১৬ নভেম্বর তাবলিগ ইজতেমা

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা হবে। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভা শেষে ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে জেলা তাবলিগ ইজতেমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ   কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. মুহা. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ঢাকার কাকরাইল থেকে আসা জামাত এবং বিভিন্ন থানা থেকে আসা এন্তেজামিয়া জামাতসহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১০

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১২

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৩

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৫

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৭

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৮

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST