২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগিতায় এবং রাজশাহী জেলা তথ্য অফিসের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর। ‘একডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিভাগ ব্যতীত অন্য সাতটি বিভাগে মাসব্যাপী এই টিকা কার্যক্রম পরিচলিত হবে।

সভায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল এবং জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা নিবন্ধন কার্যক্রম জোরদার করতে জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অবহিত করা হয়।

আরও পড়ুনঃ   চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরাও এই টিকাদান কার্যক্রমের প্রচার-প্রচারণার অংশ। এই টিকা গ্রহণের ক্ষেত্রে ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি কোনো ভীতিমূলক কথাবার্তা বলে তাহলে তোমরা তা অগ্রাহ্য করবে। তোমরা অনেক মেধাবী এবং প্রগতিশীল। সরকারের এই সুদূরপ্রসারী ও মহৎ উদ্যোগ নস্যাৎ করার যেকোনো অপতৎপরতা তোমরা রুখে দেবে।গার্লস গাইডদের পাশাপাশি শিক্ষকদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনকে আরও অংশগ্রহণমূলক করতে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তুমি তোমার মায়ের কথা চিন্তা করো। এখন যদি তোমার মা না থাকে বা অসুস্থ হয়ে যান তাহলে পরিবারজুড়ে একটি শুন্যতা নেমে আসবে। জরায়ুমুখ ক্যান্সারের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫ হাজার মা মৃত্যুবরণ করেন। একটু সচেতন হয়ে সময়মতো এই টিকা গ্রহণ করলে আমরা এটি প্রতিরোধ করতে পারি।

আরও পড়ুনঃ   ঢাবি অধ্যাপকের যৌন হয়রানির বিচার চেয়ে আলটিমেটাম শিক্ষার্থীদের

রাজশাহী জেলা তথ্য অফিস এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রচারাভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাজশাহীজেলা তথ্য অফিসের পরিচালক মোহা: ফরহাদ হোসেনের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন অবহিতকরণ সভাটি সঞ্চালনা করেন।

সভায় স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, জেলা ও উপজেলা স্কাউটস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST