২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ রির্পোটার : রাজশাহীতে স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ‘ভূমির পাঠশালা’ উদ্ভাবনী উদ্যোগসহ পাঁচবিবি মডেল, খাসপুকুর ডাটাবেজ, অনলাইন হাটবাজার ইজারা ব্যবস্থাপনা, আরএমপির ডিজিটাল ফরেন্সি ল্যাব, হ্যালো মেসন প্যাভিলিয়নের মাধ্যমে মোট ২২টি স্টল নিয়ে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সেই লক্ষ্যে রোববার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশে ও উদ্ভাবন: ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মো. আক্তার জামীল এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের উপসচিব খালিদ মেহেদী হাসান।

আরও পড়ুনঃ   দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রুয়েটের ফ্যাকাল্টি অব ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের ডীন প্রফেসর ড. মো. রবিউল ইসলাম। এছাড়াও আলোচক ছিলেন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন করা হয়েছে। স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ‘ভূমির পাঠশালা’ উদ্ভাবনী উদ্যোগসহ পাঁচবিবি মডেল, খাসপুকুর ডাটাবেজ, অনলাইন হাটবাজার ইজারা ব্যবস্থাপনা, আরএমপির ডিজিটাল ফরেন্সি ল্যাব, হ্যালো মেসন প্যাভিলিয়নের মাধ্যমে মোট ২২টি স্টল নিয়ে দু’দিনব্যাপী উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

বিভাগীয় কমিশনার আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিনব্যাপী এই উদ্ভাবনী মেলা শেষ হবে সোমবার (২৫ মার্চ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১০

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১১

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১২

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৩

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৪

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৬

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৮

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৯

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২০

Design & Developed by: BD IT HOST