২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই রকম বক্তব্য দেওয়ায় তাঁর বিচার দাবি করেছেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী ও এর কুশীলবদের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে সোমবার (২১ অক্টোবর) বিকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতির বিচার দাবি করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুনঃ   বগুড়ায় ডোবার ডুবে ২ বোনের মৃত্যু

শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার বিষয়ে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের বিষয়ে সমাবেশে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘অবশ্যই এই রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনতে হবে। তার এ ধরনের স্টেটমেন্ট দেওয়া মানে আমাদের এই গণঅভুত্থানকে বিতর্কিত করার সমান। কারণ, আমরা বিজয় মিছিল তখন করেছি, যখন তিনি প্রেস ব্রিফিংয়ে এসেছেন এবং বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পেয়েছেন। মো. সাহাবুদ্দিনের মূল্য আমাদের কাছে এক পয়সাও নেই। কিন্তু তাঁর যে পদটা আছে, যে পদে থেকে তিনি এই কথাটা বললেন, তার জন্য তাঁকে বিচারের আওতায় আনতে হবে।’

আরও পড়ুনঃ   ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে এমন বাংলাদেশ চাই : শফিকুর রহমান

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমও বক্তব্য দেন। সমাবেশের আগে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের মনিচত্বর ঘুরে এসে একই স্থানে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগানে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST