২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পেল রাবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়ার রহমান।

আরও পড়ুনঃ   ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। দুই উপ-উপাচার্য বর্তমান পদের সমপরিমাণ এবং কোষাধ্যক্ষ অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে প্রাপ্য হবেন। তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় তাদের এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুনঃ   ৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ৮ আগস্ট পদত্যাগ করেন রাবির সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল ইসলাম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক হুমায়ুন কবীর। কোষাধ্যক্ষকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST