২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় এইচপিভি টিকাদান বিষয়ক অবহিতকরণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি: সোমবার (২১ অক্টোবর) নওগাঁ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে
অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো.
নজরুল ইসলাম।

সভায় জানানো হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর হতে জেলার বিভিন্ন স্কুল এবং কমিউনিটিতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ঢাকা ব্যতীত অন্য বিভাগের জেলাগুলোতে এ টিকাদান কর্মসূচি চলবে।

আরও পড়ুনঃ   বৈষম্যবিরোধী গ্রাফিতিতে সেজেছে রাজশাহী শহরের বিভিন্ন দেয়াল

সভায় আরও জানানো হয়, বৈশ্বিকভাবে নারীরা সাধারণত যেসব ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তারমধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। প্রতিবছর বিশ্বের ছয় লক্ষাধিক নারী এই ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার জন মৃত্যুবরণ করে। এমৃত্যুর ৯০ শতাংশই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ঘটে থাকে। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর দেশে এ ক্যান্সারে প্রায় পাঁচ হাজার নারী মৃত্যুবরণ করে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু

নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ বিশেষ অতিথির বক্তৃতা করেন ।

জেলার বিভিন্ন স্কুলে এবং জনবসতিপূর্ণ এলাকায় জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি) টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এ সভায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST