২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অন্যায় দেখলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস

অনলাইন ডেস্ক : অন্যায়-অনিয়ম দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, ‘আপনাদের কাছে জাস্ট একটা ম্যাসেজ, অপরাধীরা যদি আবার পার পেয়ে যায়, আবার ১৬ বছরে যা করেছে সেই কাজগুলো করবে। আপনারা নতুন কোনো অপরাধ দেখলে প্রতিবাদ করবেন আর যদি করতে না পারেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিন, প্রতিবাদ শুরু করুন।’

আরও পড়ুনঃ   আমের ক্যারেটে মিলল ৪২৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১

তিনি বলেন, ‘একটা দেশের সরকার যদি নিজেকে জনগণের সরকার ভাবত তাহলে ফ্যাসিস্ট কায়েম করত না। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য করেছে। বুঝিয়েছেন দেশের জনগণের থেকে তার ক্ষমতা বড়। সেই জায়গায় ২৪ এর অভ্যুত্থান হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকার হটানো ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। শহীদের সংখ্যা ২ হাজারের মতো। আহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি।’

আরও পড়ুনঃ   মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলার সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST