২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে দুর্বল হচ্ছে ভারতের টেস্ট দুর্গ!

অনলাইন ডেস্ক : শিরোনাম পড়ে কিছুটা অবাক হতেই পারেন খেলার সচেতন পাঠকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হারের পরেই ভারতকে বাতিলের খাতায় ফেলে দেয়া চলে না। টেস্টে ঘরের মাঠে ভারত ঠিক কতটা শক্তিশালী হতে পারে, তার নমুনা যে কদিন আগেই দেখে এসেছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা আর পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ২০১১ সালের পর থেকে ভারতের অসামান্য রেকর্ডের বুকে কিছুটা হলেও ফাটল ধরেছে।

সাধারণ একটা তথ্যই ধরা যাক। চলতি শতাব্দী শুরুর পর থেকে অর্থাৎ গেল ২৪ বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়ক এখন রোহিত শর্মা। অবশ্য তালিকায় তিনি একা নন। ঘরের মাঠে তার সমান তিনটি করে টেস্ট হেরেছেন সৌরভ গাঙ্গুলি আর মহেন্দ্র সিং ধোনিও।

আরও পড়ুনঃ   উত্তাল শাহবাগ, রাতভর থাকার ঘোষণা

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ হার (চলতি শতাব্দী)
সৌরভ গাঙ্গুলি – ২১ টেস্টে ৩ হার
মহেন্দ্র সিং ধোনি – ৩০ ম্যাচে ৩ হার
রোহিত শর্মা – ১৪ ম্যাচে ৩ হার

ভারতের অতি স্পিনবান্ধব ট্যাকটিস এবং এসজি বলের কারিকুরি অনেকটাই উন্মুক্ত প্রতিপক্ষের কাছে। গেল ৭ বছরে যেখানে ভারত ঘরের মাঠে ছেড়েছে মাত্র ২ টেস্ট। শেষ ১৮ মাসে সেখানে তাদের দেখতে হয়েছে ৩ হার। সংখ্যাটা ২০২৩ সালের পর থেকে সবচেয়ে বেশি টেস্ট হারের নতুন কীর্তি।

২০২৩ সাল থেকে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হার
বাংলাদেশ – ৩ হার
পাকিস্তান – ৩ হার
ইংল্যান্ড – ৩ হার
নিউজিল্যান্ড – ৩ হার
ভারত – ৩ হার

আরও পড়ুনঃ   এসএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ

২০২০ সালের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ টেস্টের ৪টিতেই হেরেছে ভারত। এমনকি বেঙ্গালুরুতেও ১৯ বছর পর (সবশেষ ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে) হারতে হয়েছে তাদের।

ভারত অবশ্য এখান থেকে সহজেই ফিরে আসবে, এমনটা অনুমান করা যায়। সহসা টেস্ট সিরিজ হয়ত হারতে হচ্ছে না তাদের। কিন্তু দিনে দিনে ঘরের মাঠে ভারতের টেস্ট হার কিছুটা নিয়মিত হচ্ছে তা সত্য। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ১০ বছরে ২ টেস্ট হারা দলটা শেষ ৪ বছরে হেরেছে ৪ টেস্ট। ভারতের দুর্গটা খানিক যে দুর্বল হচ্ছে, তা হয়ত অপ্রিয় হলেও মানতে হবে কিছুটা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST