১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নভেম্বরে হোম ম্যাচ বাংলাদেশের, হামজাকে কি পাওয়া যাবে

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের সর্বশেষ ফিফা উইন্ডো ১১-১৯ নভেম্বর। এই সময়ে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর দু’টি প্রীতি ম্যাচ খেলবে। বাফুফে ও মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন দুই পক্ষই এতে সম্মত হয়েছে।

নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। মালদ্বীপকে বেছে নেয়ার কারণ হিসেবে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন,‌ ‘মালয়েশিয়া, থাইল্যান্ড তারা একটি করে ম্যাচ খেলতে চেয়েছে। মালদ্বীপ আমাদের দেশে এসে দুই ম্যাচ খেলবে। ম্যাচ সংখ্যা ও ব্যয় দু’টোই আমাদের জন্য সহনীয় হওয়ায় এটাই বেছে নেয়া হয়েছে।’

বাংলাদেশের হোম ম্যাচ মানেই কিংস অ্যারেনায় খেলা। এবারও মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দু’টি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে কয়েক দিন সময় চেয়েছেন সাধারণ সম্পাদক,‌ ‘কিংস অ্যারেনার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শীঘ্রই বিষয়টি জানাতে পারব।’ ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নতুন কমিটি নির্বাচিত হয়ে আসার পর উইন্ডো যেন মিস না হয় এজন্য এই উদ্যোগ বাফুফের,‌ ‘সর্বশেষ নির্বাহী কমিটির সভায় নভেম্বর উইন্ডোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই মোতাবেক আমরা সব কিছু গুছিয়ে রাখছি।’

আরও পড়ুনঃ   বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরিকে বাংলাদেশে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কয়েকটি ধাপ পেরিয়ে এখন একেবারে শেষ ধাপে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করা হয়েছে। এই কমিটি সবুজ সংকেত দিলেই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা থাকবে না তার। হামজা সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘ফিফায় আমরা আবেদন করেছি। ফিফা থেকে অতিরিক্ত কিছু ডকুমেন্টস চেয়েছে। আমরা সেগুলো সরবারহ করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।’

আরও পড়ুনঃ   বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবিতে সংবাদ সম্মেলন

নভেম্বর উইন্ডো তিন সপ্তাহ পরেই। এই উইন্ডোতে হামজার খেলার সম্ভাবনা সেভাবে দেখেন না সাধারণ সম্পাদক, ‘সে এখন ইনজুরিতে রয়েছে। ইনজুরি সেরে বাস্তবিক অর্থে নভেম্বর উইন্ডোতে খেলার সম্ভাবনা ক্ষীণই।’ নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের মার্চ থেকে শুরু হবে সেই বাছাই। হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখতে আরো কয়েক মাস অপক্ষো করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৪

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৬

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৭

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৯

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST