১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের স্টেডিয়ামও সংস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

অনলাইন ডেস্ক : এক সময় আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এমন ভেন্যু বর্তমানে অবহেলার শিকার হচ্ছে বলে অভিযোগ অনেক দিনের। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেসব ভেন্যু একে একে পরিদর্শন করছেন। পাশাপাশি সেগুলো খেলার উপযোগী করতে সংস্কারেরও ঘোষণা দেন সাম্প্রতিক সময়ে। তারই অংশ হিসেবে এবার তিনি চট্টগ্রামে দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

আজ (শনিবার) চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া উপদেষ্টা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এমএ আজিজ স্টেডিয়ামের প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখেন আসিফ মাহমুদ। এ সময় তিনি জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) ব্যবস্থা নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে বলেন। এমনকি বিপিএলের আগেই সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন আসিফ।

আরও পড়ুনঃ   তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

দুটি স্টেডিয়াম পরিদর্শন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলা হয়, ‘আফসোসের নাম চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’

বর্তমানে চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ম্যাচ মানেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। আগামী সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টও (২৯ অক্টোবর শুরু) এই ভেন্যুতে খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর প্রথম টেস্ট মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে।

আরও পড়ুনঃ   উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী জমার সময়সীমা দিলো সরকার

অন্যদিকে, ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। ইতোমধ্যে গত ১৪ অক্টোবর আসন্ন আসরের জন্য সাতটি দল প্লেয়ার্স ড্রাফট থেকে স্কোয়াড গঠন করেছে। যদিও এর বাইরে সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। আসন্ন বিপিএলেও ভেন্যুর তালিকায় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম থাকার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST