১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : চেয়ারম্যান আইয়ুব আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে দায়ের করা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন।

গ্রেপ্তার আইয়ুব আলী নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মামলার বাদী ফিরোজ আলী বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ও তার কয়েকজন অনুগতদের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। পরিস্থিতির কারণে সেসময় তাদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষে কাঁটাতারের বেড়াটি উচ্ছেদ হলেও তার কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। বর্তমানে দেশে মামলা করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালতে মামলা দায়ের করি।

আরও পড়ুনঃ   মগবাজার-হাতিরঝিলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের আলটিমেটাম

তবে অভিযুক্ত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই নজরুল ইসলাম জানান, এ মামলায় আ.লীগের আরও ১১ জনকে আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান আইয়ুব আলী ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের তালিকা সংশোধনের জন্য কম্পিউটারে কাজ করছিলেন। বেলা ৫টার দিকে ওসি তদন্ত এসে ওসির সালাম দিয়ে থানায় চায়ের আমন্ত্রণ জানান। থানায় যাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার জানান, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন ফিরোজ আলী। শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST