১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিনওয়ারের নিথর দেহ এখন কোথায়, কী করছে ইসরায়েল তাকে নিয়ে?

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বুধবার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান। যে সেনারা সিনওয়ারকে হত্যা করেছে তারা প্রথমে জানতে পারেনি তাদের হামলায় হামাস প্রধান নিহত হয়েছেন।

ইসরায়েলিরা জানিয়েছে, হাতে গুলি লাগার পর সিনওয়ার একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। এরপর সেই ভবনে ট্যাংক হামলা চালানো হয়। এতে প্রাণ হারান তিনি।

আরও পড়ুনঃ   কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

এরপর ইসরায়েলি সেনারা সেই ভবনে গিয়ে সিনওয়ারের মতো দেখতে এক ব্যক্তির মরদেহ খুঁজে পায়। তখন পরিচয় শনাক্ত করতে প্রথমে মরদেহটি থেকে একটি আঙুল কেটে সেটি ইসরায়েলে পাঠানো হয়। এরপর পাঠানো হয় পুরো মরদেহ। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় মরদেহটি সিনওয়ারেরই।

হিব্রু সংবাদমাধ্যম ওয়াল্লা আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, পরীক্ষা শেষে সিনওয়ারের মরদেহ গোপন স্থানে লুকিয়ে ফেলেছে দখলদার ইসরায়েল। এখন মরদেহটি গোপন জায়গাতেই আছে।

আরও পড়ুনঃ   দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : রাধিকা আপ্তে

এর আগে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করা হয়। এতে নিশ্চিত হওয়া গেছে, মাথায় গুলি লেগে এবং গোলার আঘাতে সিনওয়ার নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনওয়ারের মরদেহের ওপর আরও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে রয়েছে মৃত্যুর সময় তার রক্তে কোনো ধরনের অস্বাভাবিক উপাদান বা মাদক ছিল কিনা। এসব পরীক্ষার ফলাফলের জন্য এখন তারা অপেক্ষা করছেন ইসরায়েলি কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST