১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আমি পালাইনি, ভয় পাইনি : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অনেকে বলেন টুকু পালায়ে গেছে, আর আসবে না। টুকু পালায়নি…। সরকার জানে টুকু বিদেশের কোথায় কোথায় বসে মিটিং করছে। টুকু তোমাদের মতো না যে গর্তে ঢুকে যাবে। টুকুর পরিবার কখনো পালায় না, আগেও মানুষের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার নতুন রাস্তায় ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি যখন বিদেশে চিকিৎসা নিতে যাই, তখন শুনলাম হাসিনার আদালত আমাকে সাজা দিয়েছে। আমি বললাম- আমি এই রায় মানি না। আমি এখানে থেকেই আমার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখব, দলকে সংগঠিত করতে কাজ করে যাব। আমি পালাইনি, আমি ভয় পাইনি।

আরও পড়ুনঃ   কোনও বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। নেত্রী পালাইছে আর নেতাদের খবর নাই। আর আমরা জেল-জুলুম হত্যার শিকার হয়েছি, আমরা ঘর থেকে বের হতে পারি নাই, আমরা বার বার নির্যাতিত হয়েছি। কিন্তু আমাদের নেতা পালায়নি।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমি আপনাদের মনের কষ্ট বুঝি। ১৬ বছর নির্যাতনের শিকার হওয়ার কথা বুঝি, কিন্তু বেশি উচ্ছ্বসিত হইয়েন না। আমরা কারো সঙ্গে বেয়াদবি করব না, খারাপ কাজ করব না। যারা করবে তাদের স্থান বিএনপিতে হবে না। ১৬ বছর কে কী করেছে তা আমি জানি, আমার নেতা জানে। এ সময়ে কারা কী করেছে তাদের বিচার হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি দেখেছি এই সরকার ৭ মার্চের দিবস ও সরকারি ছুটি বাতিল করেছে। ৭ মার্চ ইতিহাসের কোনো মাইলফলক না। যেদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, সেদিন স্বাধীনতার ঘোষণার দিন হতে পারে না।

আরও পড়ুনঃ   ‘দায়’ সৃষ্টি না করে সরকারকে সহযোগিতায় সব দলের প্রতি আহ্বান জামায়াতের

এ সময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জুর নাম অনুযায়ী নতুন এই রাস্তার নামকরণ শহীদ রঞ্জু সড়ক দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং বিএনপি নেতাকর্মীরা এটাকে শহীদ রঞ্জু সড়ক বলবেন বলে জানান।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় এবং জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম।

এছাড়াও বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সকল সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল স্তরের নেতাকর্মী, সকল উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST