১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন বাবা-মা ও ছেলে

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত জানু বিশ্বাসের ছেলে বিএম ফারুক হোসেন ২০০২ সালে দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় বিয়ে করেন উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের ময়েন উদ্দিন মোল্লার মেয়ে মোছা. জাকিয়া সুলতানাকে। ২০০৩ সালে তাদের দুজনেরই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সন্তান গর্ভে আসায় এবং সাংসারিক চাপে শেষ পর্যন্ত আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। পরে ২০২২ সালে খয়রান লুকমান হাকিম টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাশ করেন এই দম্পতি।

এ বছর বাবা-মা ও ছেলে একই সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছেন। বাবা বিএম ফারুক হোসেন জিপিএ ৪ দশমিক ৭১, মা মোছা. জাকিয়া সুলতানা জিপিএ ৪ দশমিক ২৫ এবং ছেলে বিএম হুজ্জাতুল ইসলাম ফাহিম জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে বাবা-মা ও ছেলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসির ফল প্রকাশের পর এমন সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা।

সুজানগরের সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু বলেন, বিএম ফারুক ও তার স্ত্রী জাকিয়া তার প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। ছেলের সঙ্গে বাবা-মা পাশ করার এ সাফল্য সমাজের অনেককে অনুপ্রাণিত করবে। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বর্তমানে অল্প শিক্ষিতদের মাঝেও উচ্চশিক্ষা গ্রহণের প্রবণতা বাড়ছে।

মা- বাবার সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করায় উচ্ছ্বসিত ছেলে বিএম হুজ্জাতুল ইসলাম ফাহিম। তিনি বলেন, আমরা অনেক কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মা সংসার সামলিয়ে ও বাবা অর্থ উপার্জনের মাঝেও পরীক্ষা দিয়েছেন এবং ভালো ফলাফল নিয়ে পাস করেছেন। এ জন্য আমি অত্যন্ত খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে পড়াশোনা শেষ করে দেশের জন্য কাজ করতে পারি।

মা জাকিয়া সুলতানা বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল উচ্চ শিক্ষায় পড়াশুনা করব। কিন্তু মা-বাবার সংসারে সেই ইচ্ছা পূরণ হয়নি। তবে ধীরে ধীরে এইচএসসি পাশ করার আশা জাগে। আমি আমার স্বামী ও ছেলের পরামর্শে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখায় ভর্তি হই। আমার সঙ্গে স্বামীও ভর্তি হন। মাঝে মাঝে ক্লাস করতাম আমরা। এবার এইচএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছি। এতে আমি খুব আনন্দিত।

আরও পড়ুনঃ   থমথমে খাগড়াছড়ি: নিহত ৩, ৭২ ঘন্টা সড়ক অবরোধের ডাক

বাবা বিএম ফারুক হোসেন বলেন, অল্প বয়সে ২০০২ সালে আমার বিয়ে হয়। এরপর সংসারের হাল ধরায় লেখাপড়া বন্ধ করে দিতে হয়। যখন একটু আর্থিকভাবে সচ্ছলতা আসতে শুরু করে, তখন ভাবলাম এখন অন্তত এইচএসসি পাশ করা দরকার। তাই এই কলেজে আমরা স্বামী ও স্ত্রী ভর্তি হই ও পরীক্ষা দিয়ে পাশ করি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সামনে অনার্স মাস্টার্সও পাশ করতে পারি।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। বাবা-মা ও ছেলে এইচএসসিতে ভালো ফলাফলে উত্তীর্ণ হওয়ার বিষয়টিকে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি। সমাজে কম শিক্ষিত মানুষের মাঝেও উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST