১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার হস্তান্তর করল রেডক্রিসেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি : ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে দুটি কম্পিউটার হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় কম্পিউটার দুটি হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

কমিউনিটি বেইজড সার্ভিলেন্স কার্যক্রমে সহায়তায় কম্পিউটার দুটি প্রদান করে রেডক্রিসেন্ট। রাজশাহীতে রেডক্রিসেন্ট সোসাইটি হিটওয়েভ নিয়ে নগরীর স্লাম এরিয়ায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় এ প্রকল্পটি নগরীর ৪,১৬,১৯,২৪,২৮ নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় শতাধিক স্বেচছাসেবী কাজ করছে। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে সহযোগিতা করাই রেডক্রিসেন্টকে ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মহোদয়।

আরও পড়ুনঃ   এবার বাবর-শাহিনদের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে পিসিবি!

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ হোসেন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়ের, জার্মান রেডক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন, ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার ডাঃ আরিফা হাসনাত আলী, প্রকল্পের ইউনিট অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার ডাঃ শাহনেয়াজ রশীদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST