১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কুসুম শিকদারের বয়স কত?

অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ারে বেশ লম্বা সময় ধরেই যুক্ত আছেন শোবিজের সঙ্গে।

একটা সময় অনেক খ্যাতি, প্রশংসা কুড়ালেও অনেকদিনই দর্শকের চোখের আড়াল হন কুসুম। দীর্ঘ বিরতির পর এবার নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ তার। এখন কুসুম একজন নির্মাতা! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নিজের পরিচালিত চলচ্চিত্র ‘শরতের জবা’।

চলচ্চিত্রটি নিয়ে বর্তমানে আলোচনায় রয়েছেন কুসুম শিকদার। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলাপ করেন কুসুম।

নির্মাতা হিসেবে কাজের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা জানিয়েও কুসুম বলেন, ‘আমি নিজেও জানি না কীভাবে এত কাজ করলাম। এত বড় চ্যালেঞ্জ, আমি যদি আগে বুঝতাম, ভয় পেয়ে যেতাম। যেহেতু শুরু করেছি, সেহেতু মাঝ রাস্তায় বন্ধ করতে পারব না। আমার একটাই রাস্তা, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে।’

আরও পড়ুনঃ   অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

তবে অনুরাগীদের কাছে তিনি সেই আগের কুসুম হয়েই আছেন। বলা যায়, বয়সের ছাপ একেবারে নেই বললেই চলে এই অভিনেত্রী। এদিকে নিজের বয়সটাও লুকাননা তিনি।

এ প্রসঙ্গে কুসুম বলেন, ‘আমি নিজেকে কখনোই নায়িকা, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হিসেবে দেখি না। কাজের জন্য হয়ত পাঁচজন মানুষ আমাকে চেনেন। কোনো স্টারডম নিয়ে থাকতে হবে, কোনো এটিটিউড নিয়ে থাকতে হবে, এগুলো আমি বিশ্বাসই করি না।’

এরপর অভিনেত্রী বলেন, ‘এ কারণে আমি বয়স লুকাই না; আমার বয়স কত, তা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বলে দেই। সঙ্গে আরও একটি বিষয়ও বলি, আমার মনের বয়স কত। আসলে আমার মনের বয়স কখনোই ১৮ এর বেশি না; এই মুহূর্তেও আমার মনের বয়স ১৮।’

আরও পড়ুনঃ   সুইমিংপুলে শিখর ধাওয়ান-হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল, আলোচনার ঝড়

অবশ্য পরে সরাসরি নিজের বয়সটিও জানান কুসুম। বলেন, ‘আমার জন্ম ৮১ সালে (১৯৮১)। আমার পাসপোর্টে বা সার্টিফিকেটে আছে ৮৩। এখন আমার বয়স ৪৩ এর বেশি।’

২০১৭ সালে প্রকাশিত হয়েছিল কুসুমের লেখা ‘শরতের জবা’। এক নারীর রহস্যময় জীবন নিয়ে গল্পটি। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই ভৌতিক ঘরানার গল্পই এবার বড় পর্দায় আনলেন কুসুম।

২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন কুসুম শিকদার। এরপর অভিনয় করেন তিনটি সিনেমায়—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ সিনেমার জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST