১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আমার রিজিক কেড়ে নিলেন, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়’

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয় তাকে।

সবকিছু মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই অভিনেতার। নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি। সম্প্রতি এমনই এক অভিযোগ সামনে এনেছেন জয়।

যেখানে জয় দাবি করেছেন, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। গত ১০ অক্টোবর এই ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। তবে অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাকে।

জয়ের অভিযোগ, এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।

আরও পড়ুনঃ   নিজেকে খুন করার জন্য ‘কিলার’ ভাড়া করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি।

তবুও এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন জানিয়ে অভিনেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

সম্প্রতি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে জয় বলেন, একদিন রাফি ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST