১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের উন্নতিতে প্রতিষ্ঠানের প্রভাবের গবেষণায় মিলল অর্থনীতির নোবেল

অনলাইন ডেস্ক : এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ ড্যারন অ্যাকেমোগলু, সাইমন জনসন এবং জেমস রবিনসন। সোমবার সুইডেনের রয়েল সুইডিশ একাডেমি ২০২৪ সালের নোবেল বিজয়ী হিসেবে এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে।

আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে চলতি বছর অর্থনীতি বিভাগে নোবেলবিজয়ী হিসেবে এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্সেস। প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং রাষ্ট্রের উন্নতিতে তার প্রভাব বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ওই তিন অর্থনীতিবিদকে এ বছর অর্থনীতির নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি।

১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।এ পুরস্কারের প্রকৃত নাম সেভারিগস রিক্সব্যাংক প্রাইজ। তবে আলফ্রেড নোবেলের স্মরণে পুরস্কারটি দেওয়া হয় বলে এটি ‘অর্থনীতির নোবেল’ নামে বিশ্বজুড়ে স্বীকৃত।

আরও পড়ুনঃ   ‘হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন’-নেতানিয়াহু

শুরু থেকেই সুইডিশ রয়েল একাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে। সেই হিসেবে এবার ৬৬তম নোবেল পুরস্কার পেলেন তারা। পুরস্কারের ১০ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ১১ লাখ ডলার ভাগ করে নেবেন তিনজন।

বিজয়ীদের নাম ঘোষণার সময় নোবেল অর্থনীতি বিভাগের পুরস্কার প্রদান কমিটির চেয়ারম্যান জ্যাকব স্ভেনসন বলেন, ‘প্রতিষ্ঠানের গঠন এবং উন্নয়নে তার প্রভাব’ মূলত যে কোনো দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণা। রাষ্ট্রের সার্বিক উন্নতিতে প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে ড্যারন অ্যাকেমোগলু, সাইমন জনসন এবং জেমস রবিনসন তাদের যে অন্তঃদৃষ্টির পরিচয় দিয়েছেন তা গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নের এগিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী।

আরও পড়ুনঃ   ‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

জ্যাকব স্ভেনসন বলেন, “আর্থিক উপার্জনের দিক থেকে বিভিন্ন দেশের মধ্যে যে বিশাল পার্থক্য, সেটি দূর করা এই মুহূর্তে আমাদের কঠিনতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক প্রতিষ্ঠানগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে— পুরস্কার বিজয়ীরা তাদের গবেষণায় সেটিই আমাদের দেখিয়েছেন।”

ড্যারন অ্যাকেমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন— তিনজনই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ড্যারন এবং সাইমন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং জেমস রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST