১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার, নতুন সরকার গঠনের পথ প্রশস্ত

অনলাইন ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলে একটি নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হলো।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তিও জারি করেছে। রোববার (১৩ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মিরে সম্প্রতি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর কয়েকদিন আগে সেই নির্বাচনের ফল প্রকাশ করা হয় এবং এরপরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপত্যকায় রাষ্ট্রপতির শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হলো।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন অবসানের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই শাসন শেষ হবে। ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেট নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের অবসান করা হচ্ছে।

জম্মু-কাশ্মিরের এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। আর এতে করে জম্মু-কাশ্মিরের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে রয়েছেন।

২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মিরের তরুণতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লাহ। পরবর্তীতে তিনি বিরোধী দলনেতা ছিলেন দীর্ঘদিন।

আরও পড়ুনঃ   ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। ওই বছরই ৩১ অক্টোবর জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন জারি হয়।

পরে জম্মু-কাশ্মিরকে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে (জম্মু ও কাশ্মির এবং লাদাখে) ঘোষণা করা হয়।

তবে তার আগেই ২০১৭ সালের জুন মাসে যখন বিজেপি পিডিপি সরকার থেকে সমর্থন তুলে নেয় এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন মেহবুবা মুফতি, সেই সময় থেকেই কার্যত রাষ্ট্রপতির শাসন জারি ছিল জম্মু-কাশ্মিরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST