১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিশপুর গ্রামের মৃত সোলায়মান আলী খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে রানার সঙ্গে তোরাব আলীর একটি পুকুরের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রোববার পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে রানার সঙ্গে তোরাব আলির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে রানার পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলীর ওপর হামলা চালান। এতে কোপালে আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৩

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৪

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৫

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৮

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST