১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অর্ধেকের কম জনবল নিয়ে আমরা রেলকে সাজানোর চেষ্টা করছি: সচিব

পাবনা প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি বলেছেন, এই মুহূর্তে রেলে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী ৪৭ হাজার ৫০০ লোক থাকার কথা। কিন্তু আছে ২২ হাজার। নতুন সরকার গঠনের পর অর্ধেকের কম জনবল নিয়ে আমরা রেলকে সাজানোর চেষ্টা করছি।

শনিবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রেল সচিব বলেন, সরকার ক্ষমতায় আসার পরপরই প্রথম আলোচনায় উপদেষ্টা দ্বিতীয় হার্ডিঞ্জ সেতু কেন হচ্ছে না তা জানতে চান এবং দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের বিষয়ে অনুমোদন করেছেন। হার্ডিঞ্জ ব্রিজের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে বলা হয়েছে।

তিনি বলেন, এশিয়ান ডেপেলমেন্ট ব্যাংক আমাদের উন্নয়ন সহযোগী সংস্থা। অনেকগুলো প্রকল্প তাদের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। তারা আরও কিছু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে। এই যাচাইয়ের তালিকায় দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণও ছিল। কিন্তু বিগত সময় সেটা হয়নি অথবা বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ   রামেবিতে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেল সচিব ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনের সময় রেলওয়ের ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ঈশ্বরদী জংসন স্টেশনে আন্ত: নগর চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার বিশেষ অনুরোধ জানান। এ ছাড়াও ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়ন, রোগী ও বয়স্ক যাত্রীদের ফুটওভার ব্রিজে ওঠানামার জন্য চলন্ত সিঁড়ি স্থাপনসহ বিভিন্ন দাবি জানান।

জবাবে তিনি বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য ঢাকায় ফিরে খোঁজখবর নেওয়া হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাভজনক করার জন্য ঈশ্বরদী থেকে অপারেট করা গেলে সেক্ষত্রে লাভের একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা এটি বিবেচনায় নেব।

আরও পড়ুনঃ   পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৮ কোটি টাকা

এর আগে শুক্রবার রাতে পাকশী বিভাগীয় সদর দপ্তরে আসেন রেল সচিব। রাত্রি যাপনের পর শনিবার তিনি লোকোমোটিভ রানিং সেড, রেলওয়ে ক্যারেজ, ঈশ্বরদী জংসন স্টেশন, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টারসহ রেলওয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং পাকশীতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. মামুনুল ইসলাম, চীফ অপারেটিং সুপারিনটেডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজরা (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ, ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, ঈশ্বরদী জংসন স্টেশন সুপারিনটেডেন্ট মহিউল ইসলাম, ক্যারেজ ইনচার্জ সাদ্দাম হোসেনসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১০

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১২

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৪

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৭

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৮

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৯

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

২০

Design & Developed by: BD IT HOST