২২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি মালিকদের চেক বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ জন ক্ষতিগ্রস্তদের হাতে প্রায় ২৩ কোটি ৮২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প জেলার জন্য একটি যুগান্তকারী ঘটনা। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে থাকবে ১২শো শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল। ১০টি চিকিৎসা অনুষদের অধীনে ৬৮টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেয়া দেয়া হবে এ বিশ্ববিদ্যালয়ে। এছাড়া চিকিৎসা সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে গবেষণা কার্যক্রম চলবে এ বিশ্ববিদ্যালয়ে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হাসপাতাল, নার্সিং কলেজ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসির বাংলো, ডাক্তার ও নার্সিং হোস্টেল, মরচুয়ারি ভবনসহ গুরুত্বপূর্ণ ২১টি ভবন নির্মাণ করা হবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো জানান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় মোট ৬৭.৬৭৯২ একর জমির অধিগ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫৬৩ জন ভূমি মালিকদের মাঝে মোট ৭৫৮ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৫৮৬ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এরই অংশ হিসেবে আজকে ক্ষতিগ্রস্ত ৯ জন ভূমি মালিককে ১৫ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   হ্যাটট্রিকসহ একাই ১০ উইকেট নিলেন ৬৫ বছর বয়সী স্পিনার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক রবিউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, কোনো দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের ২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৫৫৩ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

আরেক ভূমি মালিক মমিন উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, একটা সময় জমির ক্ষতিপূরণের চেকের জন্য দালালসহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো। এতে আমাদের অনেক সময় ও অর্থের অপচয় হয়েছে। এখন আর সেই হয়রানি নেই। জেলা প্রশাসকের হাত থেকেই আমার জমির ক্ষতিপূরণের ২ কোট ৯৮ লাখ ২৪ হাজার ৫৫৩ টাকার চেক পেলাম। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের জন্য দ্রুত সময়ের মধ্যে এলএ চেক পাওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ   রাবি শিক্ষক-কর্মকর্তাদের ৮ দফা দাবি

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকে বিশ্ববিদ্যালয়সহ ৬টি এলএ কেসের বিপরীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ১৪ জনের হাতে প্রায় ২৩ কোটি ৮২ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প, রাসিকের সম্প্রসারিত গ্যারেজ নির্মাণ প্রকল্প, বিকেএসপির প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প, টিসিবির গোদাম নির্মাণ প্রকল্প, নগরীর বিভিন্ন রাস্তায় উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিগত বছরে প্রায় ২১১ কোটি ১১ লাখ টাকার ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করার পর তাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে কোনো প্রকারের হয়রানির শিকার না হতে হয় সেজন্য জেলা প্রশাসন থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার, কানুনগো জাকির হোসাইন সরদার ও এলএ চেক গ্রহণের জন্য আগত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST