১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেম করে বিয়ে করলে বয়স কমে!

অনলাইন ডেস্ক : বছর ঘুরে আবারও চলে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে ওপার বাংলার তারকারা যেন ব্যাপক উচ্ছ্বসিত। খল অভিনেতা আশিস বিদ্যার্থীও উপভোগ করছেন এই উদ্‌যাপন। পূজার সময়টা কেমন কাটে অভিনেতার, তা জানালেন সম্প্রতি।

ভারতীয় এক গণমাধ্যমে আশিস জানালেন, একটা সময় ছিল, তখন পূজা আসলেই প্রচুর ঢাক বাজাতেন অভিনেতা। আর ভোগ রান্নার সময় হাতা-খুন্তি নিয়ে দাঁড়িয়ে পড়তেন। গল্পে গল্পে নিজের প্রেম জীবন নিয়েও কথা বলেন অভিনেতা।

এই মুহূর্তে স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বাইতে পূজা উদ্‌যাপন করছেন আশিস বিদ্যার্থী। এরপর ঘুরবেন দেশের বিভিন্ন প্রান্তে। অভিনেতার কথায়, ‘বিয়ের পর মুম্বাইয়ে আমাদের প্রথম পূজা। পঞ্চমী থেকে উদযাপনে মেতেছি। ওই দিন আমরা পশ্চিম মালাডের ‘ভূমি পার্ক দুর্গোৎসব’ উদ্বোধন করলাম। অনেক দিন পরে ধুনুচি নাচ নেচে দিল খুশ! প্রত্যেক বছর অবশ্য এই পূজায় আমি থাকি। এ বছর বাড়তি আনন্দ, কারণ আমার পাশে রুপালি। এক চালার দুর্গা প্রতিমা দেখে সে খুব খুশি। আমি খুশি এই পূজার হাত ধরে ছেলেবেলা ফিরে পাওয়ায়।’

আরও পড়ুনঃ   কলকাতায় পার্টিতে একসঙ্গে শাকিব-শ্রাবন্তী-জয়া-শুভশ্রী

পূজায় দেবীর ভোগে রান্না করতেন আশিস। তবে সেটা বহু আগে। বললেন, ‘মনে পড়ে, কলেজ সেরেই পূজা মণ্ডপে ছুটতাম। খুব ঢাক বাজাতাম। পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হত। জানেন, আমিও রান্নায় হাত লাগাতাম। যে দিন ভোগ রান্না হত, সেদিন সকালে হাতা-খুন্তি নিয়ে চলে যেতাম নির্দিষ্ট স্থানে। খিচুড়ি, লাবড়ায় মিশে যেত হাসি-ঠাট্টার পাঁচফোড়ন। রান্না আরও সুস্বাদু হত।’

আরও পড়ুনঃ   তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ করলেন মমতা

পূজার সময় গাড়ি ভাড়া করে শহর ঘুরতেন এই খল অভিনেতা। কিন্তু রয়েছে একটা বড় আক্ষেপ। সেই স্মৃতি টেনে অভিনেতা বললেন, ‘প্রায় প্রত্যেক দিন বড় গাড়ি ভাড়া করে সারা শহর চষে ফেলতাম। কপাল খারাপ, একটা প্রেম আসেনি জীবনে! কী করে হবে? দিল্লিতে পাড়া কালচার। সবার নজরেই বেলা কেটে গেল! পূজায় প্রেম হলই না। অভিনেতা এও বলেন, সেই অভাব এ বছর মিটিয়ে নিচ্ছি। ষষ্ঠীতেও আমি আর রুপালি মু্ম্বাইয়ে থাকব। সপ্তমী থেকে দেশভ্রমণ শুরু। রুপালি খুব আনন্দে রয়েছে। প্রেম করে বিয়ে করলে বয়সটা যেন পিছু হাঁটতে থাকে। এ বছরের পূজায় সেটাই বুঝিয়ে দিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

১০

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১১

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

১২

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১৩

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১৪

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৬

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৭

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৮

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৯

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST