১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন পাক অধিনায়ক

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে যখন আগামীকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার প্রস্তুতি চলছে, সেই সময় তিনি বড় দুঃসংবাদ পেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাতিমার বাবা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরছেন পাক অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফাতিমার অলরাউন্ড পারফরম্যান্সেই পাক নারীরা শ্রীলঙ্কাকে হারিয়েছিল। যেখানে আগ্রাসী ব্যাটিংয়ে ৩০ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি শিকার করেছেন ২টি উইকেট। যদিও পরের ম্যাচে পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই অবস্থায় ফাতিমার অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ধাক্কা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাতিমা পাকিস্তানের সবচেয়ে কম বয়সী (২২) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। প্রথম ম্যাচের পর ভারতের বিপক্ষেও পরপর জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের দুই উইকেট নিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। তবে হার এড়াতে পারেনি পাকিস্তান। ফাতিমার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

নিদা দার দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন ফাতিমা সানা। তাদের আগের ব্যাটিং কৌশলে পরিবর্তন আসছে এর পর থেকে। বর্তমানে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান পাক মেয়েদের। ২ ম্যাচে একটি করে জয় ও হারে তাদের পয়েন্ট ২।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে: ড. আসিফ নজরুল

দুই ম্যাচের মধ্যে শতভাগ জয় নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। তিন ম্যাচে দুই জয়ে ভারতের অবস্থান দুইয়ে, তাদেরও পয়েন্ট ৪। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিউজিল্যান্ডের, তাদের অবস্থান চারে। তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কা এখনও জয়ের দেখা পায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST